পোস্টগুলি

পূর্ণাঙ্গ মোহিনী

কলির কাজলেরা জেগে আছে আজ গল্পের সাথে মত্ততা ভরা দু'নয়নে,  কনক চাঁপা কনকে জগৎ সংসারে এ যে অপরূপ সুন্দরী রূপে লাবণ্যে।  হেমাঙ্গী বদনে রক্তিম মিষ্টি হাসিটাও আজ পথ ভোলেনি, সে যে তমসার তালা খুলে পূর্ণিমায় এ যে এক পূর্ণাঙ্গ মোহিনী।

যখন তুমি যাও দূরে

ছবি
" যখন তুমি যাও দূরে প্যারাইটাল লোবের সক্রিয়তায় চিন্তা জাগে আর যখন তুমি থাকো কাছে অক্সিপিটাল দর্শায় শুধু নয়ন বানে " ----- সুবোধ কুমার শীট

রক্ত স্রোতে প্রেমের বাণী

ছবি
" রক্ত স্রোতে প্রেমের বাণী ছড়িয়ে গেলো অঙ্গে অঙ্গে অ্যাড্রিনাল শান্ত করে হৃৎধ্বনি, যখন থাকি তোমার সঙ্গে " ---- সুবোধ কুমার শীট

প্রেমের ঘাতে ঝরেছে ফুল

ছবি
" প্রেমের ঘাতে ঝরেছে ফুল শুকিয়ে গেছে গাছের মূল তুমি মালি রূপে পদার্পণে শুকোনো মূলে কাটলো ভুল " ----- সুবোধ কুমার শীট

স্বপ্ন অনেক দেখেছিলাম

ছবি
" স্বপ্ন অনেক দেখেছিলাম তোমার কোলে মাথা রেখে কর্কট রোগে শান্তি মেলে,স্বপ্ন এখন অশ্রু সুখে " ----- সুবোধ কুমার শীট

ভালোবাসার বাঁধন খুলেছে এমন

ছবি
" ভালোবাসার বাঁধন খুলেছে এমন, যতই বাঁধি আলগা সুতোয়  প্রেমের বাঁশি ঘুন ধরেছে, বেসুরে বাজছে এখন পরের কথায় " ------ সুবোধ কুমার শীট 

চোখ বোজালেই অশ্রু ঝরে

ছবি
" চোখ বোজালেই অশ্রু ঝরে যখন ভাবি তোমার কথা মনের ময়ূর পাখনা ছাঁটা এ কেমন  শব্দ গাঁথা " ----- সুবোধ কুমার শীট

শীতল স্পর্শ পেলাম

ছবি
 “ শীতল স্পর্শ পেলাম যেন মরূভুমির বুকে যন্ত্রণা করা চোখে যখন তুই ফু দিলি মুখে  ” ---- সুবোধ কুমার শীট

কতদিন আর বুনবো ঘর

ছবি
 “ কতদিন আর বুনবো ঘর, কতদিন আর থাকবি পর কান হতে ফোন সরায়ে হুলু ধর গাড়ি নিয়ে চাচ্ছে বর ” ---- সুবোধ কুমার শীট

খোলা চুলের সুবাস ছড়ালি

ছবি
  “ খোলা চুলের সুবাস ছড়ালি অনন্ত বাতায়নে আমি যে পারবো না যেতে তোর স্বপ্নের শয়নে!  ” --- সুবোধ কুমার শীট 

তোমার নীলিমা চোখে সূর্য উঠেছে

ছবি
“ তোমার নীলিমা চোখে সূর্য উঠেছে, মেঘ গিয়েছে দূরে হৃদয়ের কাছে রেখেছো মাথা, মোরা গাইবো কোন সুরে  ” --- সুবোধ কুমার শীট

কোথায় গেলে সঙ্গ পাবো

ছবি
 “ কোথায় গেলে সঙ্গ পাবো বলতে পারিস কী? তোর প্রেমে আজ আমি হয়েছি তোর বাড়ির ঝি  ” - -- সুবোধ কুমার শীট

এমন করে দেখিস না-রে

ছবি
“ এমন করে দেখিস না-রে ওই মোহময়ী দু-নয়নে প্রেমের গন্ধ ছড়িয়ে যাবে মুক্ত বায়ুর অয়নে  ” ---- সুবোধ কুমার শীট

সঙ্গে থাকলে ভরসা পেতাম

ছবি
“ সঙ্গে থাকলে ভরসা পেতাম ওই মেঘলা আকাশের তলে বৃষ্টির ফোঁটায় নদী ভরাতো, দুই কূল ঝাঁপিয়ে যেত জলে  ” ---- সুবোধ কুমার শীট

হৃদয় তরঙ্গে তোমার ছোঁয়ায়

ছবি
“ হৃদয় তরঙ্গে তোমার ছোঁয়ায় গেলাম নিজেকে ভুলে অন্ধকারে আভাস পেতাম তোমার বিনুনি করা চুলে ” ---- সুবোধ কুমার শীট